ঢাকা, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

শিল্পী সমিতি নির্বাচন

৫৭৩ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৪৮০ টি

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১৯:১৩  
আপডেট :
 ০৩ জুলাই ২০২৬, ১৯:৩৩

৫৭৩ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৪৮০ টি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্স সিলগালা করে গণনার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাদের ভোট দিয়েছেন। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভোট গণনা শুরু হওয়ার কথা রয়েছে। ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করতে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেলের পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি। অপর প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা শিবা শানু, আর সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয় চৌধুরী।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত