নেইমারকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস পলাশের
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৮:৫৯

বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
এই বিদায়ে হতাশ হয়েছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা।
জিয়াউল হক পলাশও তাঁদের মধ্যে একজন। তবে তার আবেগের কেন্দ্রবিন্দু ব্রাজিল নয়,দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র।
ব্রাজিলের বিদায়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি প্রতীকী ছবি প্রকাশ করেন পলাশ। ছবিতে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি গায়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছেড়ে হেঁটে যাচ্ছেন নেইমার।
তাঁর পেছনে পড়ে রয়েছে একটি রাজমুকুট, আর ছবির নিচে লেখা-‘থ্যাংক ইউ’।
এই ছবির ক্যাপশনে পলাশ লিখেছেন, ‘একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!’
এরপর আরও একটি পোস্টে নিজের আবেগ প্রকাশ করে তিনি লেখেন, ‘সারাজীবন আনন্দ দেয়া মানুষগুলোকে শেষ দৃশ্যে কেন যে এভাবে কাঁদতে হয়।’
পলাশের এই পোস্ট দুটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে।
মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা নেইমারের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, চলতি বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










