ঢাকা, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

করোনায় একদিনে কোন জেলায় কতজনের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২১, ১৯:৫৭  
আপডেট :
 ১৮ আগস্ট ২০২১, ২০:০৫

করোনায় একদিনে কোন জেলায় কতজনের মৃত্যু
ফাইল ফটো

বৈশ্বিক মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৪৮ জন। আর গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৭ জন মারা গেছেন এবং সর্বনিম্ন ৪ জন মারা গেছেন রংপুর বিভাগে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের কোন জেলায় কতজন মারা গেছেন তার সংখ্যা বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য তুলে ধরা হল-

ঢাকা বিভাগ

ঢাকা মহানগরে ৩৩, ফরিদপুরে ১, গাজীপুরে ৪, গোপালগঞ্জ ২, কিশোরগঞ্জে ৩, মাদারীপুর ১, মুন্সিগঞ্জ ৫, নারায়ণগঞ্জ ৬, নরসিংদী ৪, রাজবাড়ি ২, শরীয়তপুর ২, টাঙ্গাইল ৪।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ জেলায় ৬ জন, নেত্রকোনায় ২, জামালপুর ১, শেরপুর ১।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম জেলায় ১২ জন, খাগড়াছড়ি ১, ফেনী ৫, নোয়াখালী ৬, চাঁদপুরে ৭, কুমিল্লা ৮, ব্রাহ্মণবাড়িয়ায় ৮ জন মারা গেছেন।

রাজশাহী বিভাগ

রাজশাহী জেলায় ২ জন, নাটোর ১, বগুড়ায় ১, পাবনায় ৩, সিরাজগঞ্জে ১ জন মারা গেছেন।

রংপুর বিভাগ

রংপুর জেলায় ২ জন, কুড়িগ্রাম ১, পঞ্চগড়ে ১ জন মারা গেছেন।

খুলনা বিভাগ

খুলনা জেলায় ৩ জন, বাগেরহাট ৩, যশোরে ২, ঝিনাইদহে ৩, মেহেরপুরে ১, কুষ্টিয়ায় ৩ ও চুয়াডাঙ্গায় ১ জন মারা গেছেন।

বরিশাল বিভাগ

বরিশালে ৪, বরগুনা ১ ৪ জন মারা গেছেন।

সিলেট বিভাগ

সিলেট জেলায় ৬, মৌলভীবাজারে ৪ ও সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ৪ জন মারা গেছেন।

বাংলাদেশ জার্নাল/কেএস/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত