বায়তুল মোকাররম মার্কেটে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০১৮, ১৫:০৬

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পূর্ব পাশের মার্কেট কমপ্লেক্সের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ৪০ মিনিট চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ইন্সপেক্টর শাহেদ আলী এ তথ্য জানান।
তিনি বলেন, বেলা ১টা ১০ মিনিটে বায়তুল মোকাররমের পূর্ব পাশের মার্কেটের একটি গুদামে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহেদ আলী বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
/এসকে/










