ঢাকা-১৭: এগিয়ে তারেক রহমান
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৬

ঢাকা-১৭ আসনে ২০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গিয়েছে। যেখানে ৩৭৬০ ভোটে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ফলাফল পাওয়া যায়।
২০ কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে তারেক রহমানের মোট ভোট সংখ্যা ১২,৫০৬। অপরদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের ভোট সংখ্যা ৮৭৪৬।
২০টি কেন্দ্রের ভোটে এগিয়ে থাকলেও ঢাকা-১৭ আসনের ৩টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের কাছে হেরে গেছেন তারেক রহমান।
ঢাকা-১৭ আসনের যে ৩ কেন্দ্রে হেরেছেন তারেক রহমান:
স্কাইলার্ক মডেল স্কুল কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ৫২৭ ভোট। অন্যদিকে এই কেন্দ্রে জয়ী খালিদুজ্জামান পেয়েছেন ৫৬৫ ভোট।
শিশু মঙ্গল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারেক রহমান পেয়েছেন ৪৮৪ ভোট। জয়ী খালিদুজ্জামান পেয়েছেন ৮৭৫ ভোট।
টিএন্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়-কেন্দ্র-০২ এ জয়ী খালিদুজ্জামান পেয়েছেন ৭১৬ ভোট, তারেক রহমান পেয়েছেন ৫৯১ ভোট।বাংলাদেশ জার্নাল/এমপি










