ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৫ ঘন্টা আগে
শিরোনাম

এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ২১:৪৬  
আপডেট :
 ০৮ জুন ২০২৬, ২১:৫৩

এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ও দেশের পাঁচটি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে শিক্ষা ক্যাডারের ছয় কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে একাধিক প্রজ্ঞাপনে তাদের এ দায়িত্ব দেওয়া হয়।

এনসিটিবির নতুন চেয়ারম্যান হয়েছেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ আক্তারুজ্জামানকে। এ বোর্ডের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবিরকে ঢাকা কলেজে বদলি করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। এ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা নুরুল হককে ঢাকা কলেজে যুক্ত করা হয়েছে।

এছাড়া খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যাপক ফরুখে আযম মু. আব্দুস ছালামকে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব শামীম আরা চৌধুরীকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কুমিল্লার দেবীদ্বার এস এ সরকারি কলেজের অধ্যাপক মো. আহসান পারভেজকে কুমিল্লা শিক্ষা বোর্ডর চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

পৃথক আদেশে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলামকে রাজশাহী কলেজে এবং যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোসাম্মৎ আসমা বেগমকে সরকারি তিতুমীর কলেজে বদলি করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত