চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ২০:৫৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তিন দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টায় এয়ার চায়নার একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা দেবেন বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
দেশটিতে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেবেন তথ্যমন্ত্রী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে তথ্যমন্ত্রী চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকসহ কয়েকটি বৈঠকে অংশ নেবেন। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও সিনহুয়া নিউজ এজেন্সির সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের কথাও রয়েছে।
চীন সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সরকারের কয়েকজন প্রতিমন্ত্রী ও উপদেষ্টা রয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার দুপুর পৌনে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। মালয়েশিয়া সফর শেষে সোমবার চীনে পৌঁছান প্রধানমন্ত্রী।
চীন সফর শেষে আগামী শুক্রবার রাতে প্রতিনিধি দলটির দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ জার্নাল/সিএম










