ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

পঞ্চগড়ের বোদায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বোদা উপজেলার উথনাউ সেন্টারে আয়োজিত এক আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে এসব সহায়তা সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২ জন শিক্ষার্থীর মাঝে একটি করে বাইসাইকেল, ১ জন কর্মহীন নারীকে একটি সেলাই মেশিন ও ১০ জনকে নগদ অর্থ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতিত) শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে বোদা উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম, ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু সাজেদার রহমান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমাণ্য ব্যক্তিরা।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত