ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

হবিগঞ্জে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ২১:২৮

হবিগঞ্জে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার(১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আজমিরীগঞ্জ থানার ওসি মো. আকবর হোসেন।

নিহতরা হলেন- উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দনের ছেলে অন্তর (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী গ্রামের ফুল মিয়ার ছেলে তানভীর এবং একই গ্রামের নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (৩২)।

আহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুস শহিদের ছেলে সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) এবং গোছাপাড়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে মিজান মিয়া (২৭)। তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বুরো বাংলাদেশে’ কর্মরত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে।

ওসি আকবর হোসেন বলেন, ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত