রংপুরের নেতাদের সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ২০:৪৯

তৃণমূলে দলকে শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রংপুর বিভাগের মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ জুলাই) বিকালে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক হয়
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘‘এটা একটি ধারাবাহিক বৈঠক। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী রাখতেই এ মতবিনিময় সভা করছেন দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান।
“তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনের খোঁজ-খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছেন।”
বৈঠকে রংপুর মহানগর, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার নেতারা অংশ নেন।
কেন্দ্রীয় এছাড়া বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুদু, সহ সাংগঠনিক সস্পাদক আবদুল খালেক উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ জুলাই দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার তৃণমূল নেতাদের সঙ্গে একই রকম বৈঠক করেছিলেন তারেক রহমান।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










