ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রামে গুলি করে ও কুপিয়ে একজনকে হত্যা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২১:২৯

চট্টগ্রামে গুলি করে ও কুপিয়ে একজনকে হত্যা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার(১০ জুলাই) মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ব্যক্তির নাম মো. নুরুল আজিম (৪২)।

মাছ ধরা নিয়ে ঝগড়া থেকে গুলির পাশাপাশি কোপানো হলেও তার পরিবারের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ‘বড় ভাইয়ের পরিকল্পনায়’ তাকে খুন করা হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, “সকালে বাড়ির সামনে মাছ ধরা নিয়ে প্রতিবেশী কিছু লোকের সঙ্গে ঝগড়া হয় নুরুল আজিমের। তখন তাকে প্রকাশ্যে গুলি ও চাপাতি দিয়ে কোপানো হয়।

“নিজের মেয়ে ও পরিবারের সদস্যদের সামনে নুরুল আজিমকে খুন করা হয়েছে। এ ঘটনার জন্য পরিবারের সদস্যরা আজিমের ভাইকে দায়ী করেছেন এবং হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে অভিযোগ করেছেন।”

পুলিশের এ কর্মকর্তা বলেন, “আজিমও মৃত্যুর আগে আহত অবস্থায় তার ওপর হামলার জন্য ভাইকে দায়ী করেছেন বলে পরিবারের সদস্যরা বলেছেন।”

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত