ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

জন্মদিনে ব্যতিক্রমী উদ্যোগ চমকের, সুন্দরবনে রোপণ করলেন ৩০০ গাছ

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২১:০৯

জন্মদিনে ব্যতিক্রমী উদ্যোগ চমকের, সুন্দরবনে রোপণ করলেন ৩০০ গাছ
ছবি: সংগৃহীত

জন্মদিন মানেই কেক কাটা, উৎসব কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে এক ভিন্ন বার্তা দিলেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক। ৩০তম জন্মদিন উপলক্ষে তিনি বিশ্বঐতিহ্য সুন্দরবনে ৩০০টি গাছ রোপণ করেছেন।

গত ৮ জুলাই প্রকৃতির সান্নিধ্যে জন্মদিন উদযাপন করেন এই অভিনেত্রী। পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে তিনি ব্যক্তিগত আনন্দকে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে যুক্ত করেছেন।

চমকের কথায়, ৩০ বছরে পা রাখার স্মারক হিসেবেই ৩০০টি গাছ লাগানোর পরিকল্পনা করেন তিনি। তবে এটি শুধু সংখ্যার মিল নয়, বরং প্রকৃতির প্রতি নিজের দায়বদ্ধতার প্রতীক।

তিনি বলেন, ‘আমরা সবাই প্রকৃতির অংশ। পরিবেশের যত কাছাকাছি থাকা যায়, জীবন তত সুন্দর হয়। একটা সময় পর শহরের ইট-পাথর আর ভালো লাগবে না। মানুষ যত শহর ছেড়ে প্রকৃতির দিকে ফিরবে, জীবন তত অর্থবহ হবে।

বিভিন্ন কারণে সুন্দরবনের আয়তন কমে আসছে, বন্যপ্রাণীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান চমক। এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে সবাইকে পরিবেশ ও সুন্দরবন রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত