ঢাকা, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

রপ্তানি আয়ে পতন, লক্ষ্যমাত্রা থেকে বড় ঘাটতি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ২০:১৮

রপ্তানি আয়ে পতন, লক্ষ্যমাত্রা থেকে বড় ঘাটতি
ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া জুনে উল্লম্ফনের পরও আগের অর্থবছরের চেয়ে রপ্তানি আয় কমেছে ২০২৫–২৬ অর্থবছরে; আয় হয়েছে ৪ হাজার ৮০০ কোটি ডলার, যা আগের অর্থবছরের চেয়ে শূন্য দশমিক ৫৮ শতাংশ কম।

রপ্তানি আয়ের মোট পরিমাণ নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও কম প্রায় ১৩ শতাংশ।

গত ২০২৪–২৫ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে আয় এসেছিল ৪ হাজার ৮২৮ কোটি ৩৯ লাখ ডলার। আর সদ্য সমাপ্ত অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার ৫০০ কোটি ডলার।

এক অর্থবছর পরই রপ্তানি আরও কমে যেত পারত যদি না অর্থবছরের শেষ মাস জুনে ২৫ দশমিক ৯১ শতাংশ প্রবৃদ্ধি না হতো। এ মাসে ৪২০ কোটি ২৭ লাখ ডলার আয় করেছেন রপ্তানিকারকরা। গত অর্থবছরের একই মাস জুনে আয়ের পরিমাণ ছিল ৩৩৩ কোটি ৭৯ লাখ ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বৃহস্পতিবার রপ্তানি আয়ের হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে।

এর আগে টানা আট মাস কমার পর গত এপ্রিলে বেড়েছিল অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক। তবে পরের মাস মে’তে এসে ফের হোঁচট খায় রপ্তানি আয়। ওই মাসে ৪৪০ কোটি ২৮ লাখ ডলার আয় হয়েছিল, যা ছিল আগের অর্থবছরের মে মাসের চেয়ে শূন্য দশমিক ৭ শতাংশ কম।

এপ্রিলে পণ্য রপ্তানি থেকে ৪০০ কোটি ৯৯ লাখ ডলার আয় হয়েছিল, যা ছিল আগের বছরের একই মাসের চেয়ে প্রায় ৩৩ শতাংশ বেশি।

ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক খাত থেকে আয় কমায় গত অর্থবছরে সামগ্রিক রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। সদ্য সমাপ্ত ২০২৫–২৬ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি থেকে ৩ হাজার ৮৭০ কোটি ১১ লাখ ডলার আয় হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে শূন্য দশমিক ৬৪ শতাংশ কম।

২০২৪–২৫ অর্থবছরে পোশাক রপ্তানি থেকে ৩ হাজার ৯৩৪ কোটি ৭০ লাখ ডলার আয় করেছিলেন এ খাতের রপ্তানিকারকরা।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত