ঢাকা, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

জার্মানিতে আইইউবিএটি ছাত্রের আন্তর্জাতিক প্রতিনিধিত্ব

জার্মানিতে আইইউবিএটি ছাত্রের আন্তর্জাতিক প্রতিনিধিত্ব

জার্মান ভিত্তিক সংগঠন ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ’-এর আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছে, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি’র (আইইউবিএটি) কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রিহাব রহমান।

তিনি মনে করেন, তার এই অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। তার এই পথচলায় সবার কাছ থেকে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে দক্ষিণ এশিয়া বিশেষত বাংলাদেশে কাজ করবেন।

তিনি শিক্ষার্থীদের গণিতের জ্ঞান অর্জনে, নিয়মিত গণিতের অনুশীলন করতে এবং বিভিন্ন গাণিতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মেধার বিকাশে আশাবাদী। ইতোমধ্যে, আন্তর্জাতিক জার্নালে তার দুইটি বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সাফল্যের সাথে সেমিফাইনাল পর্ব অতিক্রম করে চূড়ান্ত প্রতিযোগী হিসেবে ফাইনাল পর্বে যোগদান করেন। এছাড়াও তিনি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা, সেমিনার এবং কর্মশালায় যোগদান করেছেন।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত