ঢাকা, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

`মানুষের বাগান' এবার উত্তর আমেরিকার বঙ্গ সম্মেলনে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৫:৫৪

`মানুষের বাগান' এবার উত্তর আমেরিকার বঙ্গ সম্মেলনে
ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ বাঙালি সাংস্কৃতিক আয়োজন বঙ্গ সম্মেলনে ৬ জুলাই প্রদর্শিত হবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নুরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র ‘মানুষের বাগান’।

বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরার ধারাবাহিকতায় এবারও সম্মেলনের চলচ্চিত্র বিভাগে স্থান পেয়েছে ছবিটি। প্রবাসী বাঙালি দর্শকদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। সম্মেলনে উপস্থিত দর্শকরা বড় পর্দায় উপভোগ করবেন প্রশংসিত এই চলচ্চিত্রটি।

এর আগে দিল্লি ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার অর্জন করে ‘মানুষের বাগান’। পরিচালক নুরুল আলম আতিক জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাঁচটি গল্প নিয়ে এগিয়েছে ‘মানুষের বাগান’-এর কাহিনি।

উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজারো বাঙালির অংশগ্রহণে চার দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এই বঙ্গ সম্মেলন। সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, নাটক এবং চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে উদযাপন করা হচ্ছে এ আয়োজন।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত