ঢাকা, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

হামলা বন্ধের ঘোষণা ইরানের

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৮:২৩  
আপডেট :
 ০৮ জুন ২০২৬, ১৮:৩৪

হামলা বন্ধের ঘোষণা ইরানের

আপাতত হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। তবে ইসরায়েল যদি আবার ইরানে বা লেবাননে হামলা চালায়, তাহলে এর জবাব দেওয়া হবে।

ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘সশস্ত্র বাহিনীর চলমান অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলো।’ পাশাপাশি বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ইসরায়েল যদি ইরান ও লেবাননে হামলা চালাতে থাকে তেহরান ‘আগের চেয়ে আরও কঠোর এবং শক্তিশালী’ জবাব দেবে। সূত্র: বিবিসি

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত