ডায়েট করছেন? বানিয়ে ফেলুন ওটস খিচুড়ি
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪১

স্বাস্থ্য সচেতন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। অতিরিক্ত ওজন কমাতে আমরা জিমে দৌড়াই বা বাড়িতেই ঘাম ঝরাই। এসবের সাথে আমাদের খাদ্যতালিকায় স্বাস্থ্যকর খাবার যোগ না করলে শুধু শারীরিক পরিশ্রম করে খুব একটা লাভ হয়না। স্বাস্থ্যকর খাবারের তালিকায় ওটস থাকা উচিৎ একদম প্রথম সারিতে। সকালের নাস্তায় যদি যোগ করা যায় ওটস এর খিচুড়ি তাহলে তা আপনার রক্তের শর্করা নিয়ন্ত্রণের পাশাপাশি সারাদিন ক্ষুধা লাগার হার কমাতে সাহায্য করে। আজ আসুন দেখে নেই স্বাস্থ্যকর ওটস খিচুড়ির রেসিপি।
উপকরণ
এই খিচুড়ি তৈরি করতে ওট্স, মুগ ডাল, হলুদ গুঁড়া, জিরা, শুকনো মরিচ গুঁড়া, পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, মটরশুঁটি, আদা কুচি আর কাঁচা মরিচ লাগবে।
পদ্ধতি
একটি প্রেশার কুকারে তেল গরম করে তাতে জিরা-ফোড়ন দিন। হালকা ভাজা হয়ে এলে তাতে পেঁয়াজ, টমেটো, আদা ও কাঁচা মরিচ দিয়ে নাড়াচাড়া করুন। তার পর গুঁড়া মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। এ বার ওট্স, ডাল আর সব রকম সবজি দিয়ে ভেজে নিন। স্বাদ মতো লবন, সামান্য জল দিয়ে কুকারের ঢাকনা দিয়ে একটি সিটি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ওট্স খিচুড়ি।
বাংলাদেশ জার্নাল/এমএস










