ঢাকা, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে দূতাবাসের নতুন নির্দেশনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১২:৫৯

থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে দূতাবাসের নতুন নির্দেশনা
ফাইল ছবি

কোনো কোনো এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসার পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে, যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকার থাই দূতাবাস।

সোমবার (২৪ নভেম্বর) থাই দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, দূতাবাসের নজরে এসেছে যে কিছু এজেন্সি বিজ্ঞপ্তির মাধ্যমে থাই ভিসার অ্যাপ্রুভাল ২ ঘণ্টার মধ্যে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। এ বিষয়ে থাই দূতাবাসের ব্যাখ্যা হচ্ছে–

১. কোনো এজেন্সি থাই ই-ভিসার নিশ্চয়তা দিতে পারে না।

২. থাই ই-ভিসার আবেদন নিয়ম অনুযায়ী কঠোরভাবে পর্যালোচনা করা হয় এবং

৩. আবেদনকারীদের বিভ্রান্তিকর পরিষেবা এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত