ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

টেংরা মাছ ডাটার ঝোল তরকারি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫০

টেংরা মাছ ডাটার ঝোল তরকারি
ছবি: সংগৃহীত

দেশি তরকারির স্বাদে উদরপূর্তি হবে দিনে কিংবা রাতে।

উপকরণ

  • টেংরা মাছ ১০-১২টি
  • ডাটা ৬টি
  • পেঁয়াজ কুঁচি ১টি
  • পেঁয়াজ বাটা ১ টেবিল-চামচ
  • হলুদ গুঁড়া ১ চা-চামচ
  • মরিচ বাটা ১ চা-চামচ
  • ধনে গুঁড়া ১ চা-চামচ
  • জিরা বাটা আধা চা-চামচ
  • মৌরি গুঁড়া আধা চা-চামচ
  • কাঁচামরিচ ফালি ৩টি
  • লবণ স্বাদ মতো
  • তেল ৩ টেবিল-চামচ
  • পানি পরিমাণ মতো

    পদ্ধতি

    মাছ কেটে ধুয়ে নিন।

    ডাটা ছিলে লম্বা লম্বা টুকরা করে নিন।

    চুলায় কড়াই বসিয়ে তেল দিন। গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে বাদামি করে ভাজুন।

    এবার সামান্য পানি দিয়ে মাছ, ডাটা ও কাচামরিচ বাদে সব উপকরণ দিয়ে কষিয়ে নিন।

    এখন মাছ দিয়ে তিন মিনিট রান্না করে একটি বাটিতে উঠিয়ে নিন।

    এবার ডাটা দিয়ে উল্টে পাল্টে রান্না করুন। এক কাপ পানি দিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর ডাটা সিদ্ধ হয়ে গেলে মাছ ও কাঁচামরিচ দিন।

    ডাটা সিদ্ধ হয়ে এলে ঝোল ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিন

একটি ডিসে ঢেলে পরিবেশন করুন মজাদার টেংরা মাছ ডাটার ঝোলের তরকারি।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত