ঢাকা, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

আন্তর্জাতিক নারী দিবস- ২০২৫

চিন্তার ওজন কত?

  রাজীব কুমার দাশ

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১৬:৪২

চিন্তার ওজন কত?
প্রতীকী ছবি

চিন্তার ওজন কত? চিন্তার ভারে চিন্তিত মানবকুল। চিন্তা দেনার ফাঁদে জর্জরিত পৃথিবী। মানুষের কাছে সৃজনশীল চিন্তা বাদে- চিন্তা মানে অকৃতজ্ঞ কৃতঘ্ন এলোমেলো অনুর্বর চিন্তা। চিন্তা মানে ধ্বংসাত্মক সবকিছুতেই দুশ্চিন্তা। মানুষ জন্মগতভাবে সুচিন্তা হাঁড়ির ওজন অনায়াসেই বয়ে বেড়াতে পারেন। কিন্তু এলোমেলো বাজে কুচিন্তা যখন মানুষের মনে আগাছা বিষবৃক্ষ হয়ে মনের শীতল ছায়া কেড়ে নেয়; কর্কট রোগের মতো করে মনের সৃজনশীল চিন্তা চিরতরে নাই করে দেন; মানুষ কুচিন্তার ভার সয়ে উঠে দাঁড়াতে পারেন কম। পরোপকার কবিতায় কবি, রজনীকান্ত সেন বলেছেন, 'সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।'

পরহিত করেন সাধুজন। মানুষ সে সাধুজনের সকলকিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দেন। গাভী সেধে সেধে মানুষকে দুধ দেয় না, মানুষই গাভীর দুধ কেড়ে তাদের বাচ্চার অধিকার নাই করে দেন। গাধাকে মানুষ ওজন বয়ে বেড়াতে বাধ্য করেন। ঘোড়ার পিঠে চড়ে শক্তিমত্তা প্রদর্শন করেন। ষাঁড়ের পুরুষালি অধিকার কেড়ে তাকে বলদ বানিয়ে ছেড়ে দেন। যে প্রাণীগুলো নিরীহ, যাদের বাগে আনতে মানুষের সুবিধে হয়, তাদের ধরে এনে মানুষ আমৃত্যু নানান ছলে বলে নিজেদের কাজে লাগিয়েছেন। পরে মানুষ ভোগের প্রাসাদে এক পা এগিয়ে এসে বলেছেন, 'যা কিছু পৃথিবীতে সৃষ্টি, সকলকিছু মানুষের ভোগের জন্য সৃষ্টিকর্তা করে রেখেছেন স্বয়ং।'

মানুষের চিন্তা মানে অনার্য কাপুরুষোচিত চিন্তা। যেখানে ঝুঁকি মনে হয়, সেখানে তাঁদের অনুর্বর নানান ছলকলা প্রদর্শন করে নিজেদের সরিয়ে নেন। কখনো ধর্ম, কখনো সংস্কার আণবিক চিন্তা বোমা মেরে চিন্তার ওজনে আণবিক ঘনত্ব ছড়িয়ে দেন। বাঘ ভালুক সিংহ সাদা কালো প্যান্থার গন্ডার হায়েনা বন হতে ধরে খাঁচা ছাড়া পোষ মানানোর সক্ষমতা মানুষের নেই বলে, সে ভয়ঙ্কর রকমের আগ্রাসী প্রাণীগুলো থেকেছেন মানুষের কাছে আরাধ্য উপমায় নমস্য।

জেন্ডার সমতার কথা বলে পুরুষ কী চিন্তার ওজন সয়ে নারীদের কাড়াকাড়ি গণিমতের মাল বাদে সৃষ্টিশীল চিন্তার কোনোকিছু ভাবতে পেরেছেন? কবি কবিতায় চিন্তা চেতনা ওজন বাদে অর্ধেক অর্ধেক করে সৃষ্টি সমান যা বোঝাতে চেয়েছেন; পুরুষ কী তাতে স্বীকৃতি দিয়েছেন?

নারীদিবসের তাৎপর্যইত নারীরা চাননা বলে, ঘরে বাইরে সকল স্থানে নারীরা চরম নিগৃহীত হয়ে থেকেছেন।

নারীদের নিয়ে চিন্তার ওজন নিক্তিতে, পুরুষের কাছে যতক্ষণ পর্যন্ত নারীরা নিজের পায়ে নিজেরা না দাঁড়িয়ে; অর্থনৈতিক মুক্তিতে নিজেদের যোগ্যতর উপমা বাঘ সিংহ মনের হতে না পারবেন; ততক্ষণ পর্যন্ত পুরুষের কাছে সে নিরীহ গরু ছাগল দুম্বা উট বলদ জীবনের মতো প্রতিদিনের রোগি পথ্যে দুগ্ধ নানান রুচি পাতে মাংস বিলিয়ে নীরবে চোখের জলে যুগে যুগে নিজেদের মর্যাদা হারিয়ে নিজেদের নাই করে দিতে চলেছেন।

নানান দিবস নামের পুরুষের তুচ্ছতাচ্ছিল্য স্তুতি করুণা ছলাকলায় মন না দিয়ে, নিজেরা নিজেদের মাঝে গুঁতোগুঁতি বাদে; চিন্তার ওজনে নিজেদের বাঘ সিংহ মর্যাদা উপমা গড়ে নিন।

অনাবিল শুভেচ্ছা প্রতিদিন।

লেখক: কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও কবি। মেইল: [email protected]

  • সর্বশেষ
  • পঠিত