ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

বিআইটিপিএনের উদ্যোগে আইসিটি খাতের নেতৃবৃন্দদের নিয়ে ইফতার 

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১৭:১২  
আপডেট :
 ০৮ মার্চ ২০২৬, ১৯:২০

বিআইটিপিএনের উদ্যোগে আইসিটি খাতের নেতৃবৃন্দদের নিয়ে ইফতার 

বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (বিআইটিপিএন) এর উদ্যোগে গ্র্যান্ড ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৭ মার্চ) রাজধানীর গুলশান অ্যাভিনিউতে অবস্থিত ঐতিহ্যবাহী তুর্কি রেস্টুরেন্ট আদানা সোফরাসি-তে ইফতার গেট-টুগেদারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিআইটিপিএনের সম্মানিত সদস্যদের পাশাপাশি আইসিটি খাতের শীর্ষস্থানীয় বৈশ্বিক ও দেশীয় ট্রেড বডি, বিভিন্ন অ্যাসোসিয়েশন ও ক্লাবের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এতে বিআইটিপিএনের সভাপতি ফারুক আজম আরশাদ এবং সহ-সভাপতি এস. এম. সাজ্জাদ হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামীম আজাদ।

এ সময় সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরাও উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক মো. জুয়েল চৌধুরী, যুগ্ম সম্পাদক নাজমুস সাকিব এবং কোষাধ্যক্ষ এম. এ. তাহের।

বিআইটিপিএনের ইসি পরিচালক ও প্রতিষ্ঠাতা সদস্য নোমান হায়দার তার বক্তব্যে দেশের আইসিটি খাতে বিআইটিপিএনের অবদান, ভবিষ্যৎ সম্ভাবনা এবং সংগঠনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

এছাড়াও বিআইটিপিএনের স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ তাদের নিজ নিজ কমিটির ভিশন ও মিশন সম্পর্কে বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক বিষয়ক চেয়ারম্যান মাকসুদ হোসেন, পিআর ও কমিউনিকেশন চেয়ারম্যান শামীম আজাদ, মেম্বারশিপ অ্যাফেয়ার্স চেয়ারম্যান মোশিউর রহমান, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট চেয়ারম্যান শরীফ আহসান, ইভেন্ট ম্যানেজমেন্ট চেয়ারম্যান তারারজু রাহবার এবং কর্পোরেট অ্যাফেয়ার্স কো-চেয়ারম্যান ইমতিয়াজ।

অনুষ্ঠানে বিআইটিপিএনের প্রতিষ্ঠাতা সদস্যরাও উপস্থিত ছিলেন এবং তারা আইটি প্রফেশনাল কমিউনিটির উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

এছাড়া দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তৈরি পোশাক (RMG), স্বাস্থ্যসেবা, হসপিটালিটি খাতসহ বিভিন্ন শিল্প ও সংগঠনের বিশিষ্ট প্রতিনিধিরাও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উক্ত ইফতার আয়োজনটির স্পনসর ছিল বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান Race Online Limited, যা ফাইবার ও ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন শ্রেণির গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন, নিরাপদ ও উচ্চগতির ডাটা ও ইন্টারনেট সংযোগ প্রদান করে আসছে।

আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই ইফতার গেট-টুগেদার দেশের আইটি পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সংযোগ এবং ভবিষ্যৎ উদ্ভাবনী উদ্যোগকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত