ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩, শনাক্ত ১৯

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ২১:২২

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩, শনাক্ত ১৯
প্রতীকী ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪০৬টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। নতুন আক্রান্তসহ দেশে এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জনে এবং নতুন ৩ জনের মৃত্যু নিয়ে মোট মৃত্যু বেড়ে হয়েছে ২৯ হাজার ৫১৮ জনে।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৬৮ শতাংশ।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং এর ১০ দিন পর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট করোনায় দেশে এক দিনে সর্বোচ্চ ২৬৪ জন মারা যান।

বাংলাদেশ জার্নাল/জেএইচ

  • সর্বশেষ
  • পঠিত