ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

করোনায় মৃত্যুহীন দিনে নতুন আক্রান্ত ৬ জন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২১:৩৭

করোনায় মৃত্যুহীন দিনে নতুন আক্রান্ত ৬ জন
প্রতীকী ছবি

দেশে করোনায় মৃত্যুহীন একটি দিনে নতুন করে আরও ৬ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শুক্রবার (৪ জুলাই) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১৮টি নমুনা পরীক্ষা করে শনাক্তের হার পাওয়া গেছে ৩.৬৭ শতাংশ। এ নিয়ে চলতি বছর দেশে মোট ৬১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তবে একই সময়ে করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরে এ পর্যন্ত দেশে করোনায় মোট ২৩ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে দেশে করোনা শনাক্তের মোট হার ১৩.০৪ শতাংশ, সুস্থতার হার ৯৮.৪১ শতাংশ এবং মৃত্যুহার ১.৪৪ শতাংশ বলে জানিয়েছে অধিদফতর।

বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও সতর্কতা অবলম্বন ও নিয়মিত স্বাস্থ্যবিধি অনুসরণের প্রয়োজন রয়েছে।

বাংলাদেশ জার্নাল/জেএইচ

  • সর্বশেষ
  • পঠিত