ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

৩৬শে জুলাই

  এস এম মাসুদ রানা রবি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১৫:২৮

৩৬শে জুলাই
ফাইল ছবি

আজ স্বাধীনতার স্বাদ পেয়ে

কলরব করছে ছাত্র জনতা,

সকল বাধা–বিপত্তি অতিক্রম করে

গণতন্ত্র পেল পূর্ণতা।

তবুও শহিদদের মায়ের

বুকে হাহাকার আর শূন্যতা,

গৌরবের এই নীল অধ্যায়

সূচনা করেছে আমজনতা।

পৃথিবীর বুকে একমাত্র আমাদের

নতুন ইতিহাস ৩৬শে জুলাই,

বাংলার বুকে বিশ্বাস ঘাতকের

ঠাঁই নাই তার ঠাঁই নাই।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত