ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

'জুলাই বার্তাবীর' সম্মাননা পেলেন সাংবাদিক আল ইমরান

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৯  
আপডেট :
 ০৯ জানুয়ারি ২০২৬, ১৩:১৬

'জুলাই বার্তাবীর' সম্মাননা পেলেন সাংবাদিক আল ইমরান
ছবি: সংগৃহীত

চব্বিশের গণঅভ্যুত্থানের সময় সাহসী ও দায়িত্বশীল ভূমিকারস্বীকৃতিস্বরূপ আগ্রাসনবিরোধী আন্দোলনের পক্ষ থেকে ‘জুলাই বার্তাবীর সম্মাননা’ পেলেন দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার ডিজিটাল-অনলাইনের নিউজ এডিটর আল ইমরান।

বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাকেএ সম্মাননা দেওয়া হয়।

‘আগ্রাসনবিরোধী আন্দোলন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজনকরা হয়। আন্দোলন চলাকালে দায়িত্বশীল সাংবাদিকতা, সাহসী ভূমিকা ও ঘটনাস্থল থেকে বাস্তব চিত্র তুলে ধরার জন্য ১০২ জন সাংবাদিককে এ সম্মাননা প্রদান করা হয়।

সাংবাদিক আল ইমরান বলেন, ’জুলাই আন্দোলনে সাংবাদিকরাও মাঠে থেকে সত্য ও বস্তু নিষ্ঠা সংবাদ প্রকাশ করে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন। সাংবাদিকদের এই ভুমিকার কারণে ইজুলাই আন্দোলন আরো বেশি ত্বরান্বিত করে। জুলাইয়ের এই সম্মুখ সারির যোদ্ধাদের সম্মাননা দেয়ায় আমি আনন্দিত। ’

তিনি আরো বলেন, ’জুলাই আন্দোলনে সারাদশে ৬ জন সাংবাদিক নিহত এবং আহত হয়েছেন অনেকেই। কিন্তু এসব সাংবাদিকদের পরিবারকে যথাযথ মূল্যায়ণ করা হয়নি। অনেকেই জুলাইয়ের হিস্যা বুঝে পেলেও আড়ালে থেকে গেছেন এই সম্মুখ সারির যোদ্ধারা। যেসব সাংবাদিকরা নিহত ও আহত হয়েছেন। তাদের পরিবারকে রাষ্ট্রের উচিত যথাযথ মূল্যায়ন করা।’

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত