ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

  প্রতিনিধি

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯

ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ৭টা ৪০ মিনিটে তিনি কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট দেন।

এদিকে সারা দেশেই ১৭ বছর পর উৎসবের আমেজে ভোট দিতে আসছেন ভোটাররা। সকাল থেকেই তারা কেন্দ্রে আসতে শুরু করেছেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটারদের ভিড়।

অন্যদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রে কেন্দ্রে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী।

নিজ কেন্দ্রে ভোট দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা গেছে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত