ঢাকা, রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

গুলশান থেকে জামালপুর-১ আসনের সাবেক এমপি নুর আটক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ২২:৪৮  
আপডেট :
 ২৭ জুন ২০২৬, ২৩:০১

গুলশান থেকে জামালপুর-১ আসনের সাবেক এমপি নুর আটক

জামালপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময়কার একাধিক মামলা রয়েছে। মামলাগুলো নিয়ে যাচাই বাছাই চলছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।

২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ১ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত এই সংসদ সদস্যকে গোয়েন্দা কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করার কথা বলেন গোয়েন্দা কর্মকর্তা শফিকুল।

তিনি বলেন, যে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেটি তার নিজের বলে সাবেক সংসদ সদস্য দাবি করেছেন।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন নূর মোহাম্মদ। তিনি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত