ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

শিক্ষার্থীদের দাবির সঙ্গে ছাত্রদল সবসময় একমত: নাছির

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৭:৪১  
আপডেট :
 ১৪ জুলাই ২০২৬, ১৭:৫৮

শিক্ষার্থীদের দাবির সঙ্গে ছাত্রদল সবসময় একমত: নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির।

তিনি বলেন, সাময়িক সময়ের জন্য পরিক্ষা স্থগিতের যে দাবি শিক্ষার্থীরা করেছে ছাত্রদল ঠিক একই দাবি করেছে। আমরা গতকাল এ নিয়ে প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছি। শিক্ষার্থীদের দাবির সঙ্গে ছাত্রদল সবসময় একমত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন নাসির উদ্দিন নাছির।

তিনি বলেন, ছাত্রদল সরকারের বিপক্ষে গিয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে। আমরা সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার জন্য বলেছি। আমরা শুনেছি গতকালই সারা দেশের বিভিন্ন বোর্ডের কর্মকর্তা, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টরা মিটিং করেছেন। আমি মনে করি এটার একটা ভালো সমাধান হবে।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত