ঢাকা, রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির শোকজের মুখে এমপি বাচ্চু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ২১:৩৫

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির শোকজের মুখে এমপি বাচ্চু
ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।

শনিবার (১৮ জুলাই) দলটির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

দলীয় সূত্র জানায়, স্থানীয় পাট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সম্প্রতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এসব অভিযোগকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি আমলে নেয় বিএনপি। এর পরিপ্রেক্ষিতে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

তবে নোটিশে কী বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে কিংবা কত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত