ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

বিরল রোগে আক্রান্ত ‘কুছ কুছ হোতা হ্যায়'-এর সেই ছোট্ট অঞ্জলি

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ২০:৪৮

বিরল রোগে আক্রান্ত ‘কুছ কুছ হোতা হ্যায়'-এর সেই ছোট্ট অঞ্জলি
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'-এ শাহরুখ খান ও কাজলের মেয়ে 'ছোট্ট অঞ্জলি'র চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেত্রী সানা সঈদ। পরে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। তার পরে বহু দিন পর্দা থেকে দূরে সানা। এ বার নিজের জীবনের এক কঠিন অধ্যায় প্রকাশ্যে এনে চর্চার কেন্দ্রে সানা।

সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে অভিনেত্রী জানান, দীর্ঘদিন ধরে তিনি বুলিমিয়া নার্ভোসা (Bulimia Nervosa) নামে একটি ইটিং ডিসঅর্ডারে ভুগছিলেন। কিন্তু ছোটবেলায় এই রোগ সম্পর্কে কোনও ধারণাই ছিল না। ফলে বহু বছর ধরে তিনি বুঝতেই পারেননি ঠিক কী সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন।

সবসময় ভয় থাকতেন তিনি। খাওয়ার সময় কেউ যদি তাঁকে দেখে ফেলে! সেই আতঙ্ক ধীরে ধীরে তাঁর স্বাভাবিক জীবনকেও প্রভাবিত করতে শুরু করে। অভিনেত্রীর কথায়, 'সব সময় মনে হত আমাকে লুকিয়ে খেতে হবে। কেউ যদি ঘরে ঢুকে ভাবে আমি খুব বেশি খাচ্ছি! আমি বুঝতেই পারতাম না কেন এমন করছি। মনে হত আমার মধ্যেই কোনও বড় সমস্যা রয়েছে।'

সানা জানান, 'The Bulimia Help Method' বইটি পড়ার পর প্রথমবার তিনি বুঝতে পারেন যে তাঁর সমস্যার একটি নির্দিষ্ট নাম রয়েছে। তবে সেই সত্যিটা মেনে নেওয়াও সহজ ছিল না। তিনি বলেন, 'নিজেকে বলেছিলাম, হয়তো এটা কোনও ইটিং ডিসঅর্ডার, কিন্তু বুলিমিয়া নয়। কারণ নিজের কাছে স্বীকার করাটাই ছিল সবচেয়ে কঠিন। ছোটবেলায় কখনও এই রোগের নামই শুনিনি। যদি আগে জানতাম, তা হলে অনেক আগেই চিকিৎসা শুরু করতে পারতাম।' ভিডিও এর ক্যাপশনে সানা জানিয়েছেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ। নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে আনার উদ্দেশ্য একটাই-যাঁরা একই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাঁরা যেন বুঝতে পারেন যে তাঁরা একা নন।

সূত্র: এই সময় অনলাইন

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত