ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

গ্ল্যামারাস সাজে বিদ্যা সিনহা মিম

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ২১:১৯  
আপডেট :
 ১৭ জুলাই ২০২৬, ২১:৫০

গ্ল্যামারাস সাজে বিদ্যা সিনহা মিম
ছবি: সংগৃহীত

গ্ল্যামারাস সাজে মুগ্ধতা ছড়িয়েছে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের নতুন ফটোশুট।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে একসঙ্গে ১৭টি ছবি পোস্ট করেন মিম। তাতে দেখা গেল, গোলাপি আভার একটি গাউন পরেছেন তিনি। পোশাকটি নিয়েছেন লুম অ্যান্ড লাইফস্টাইল থেকে। আর সেজেছেন আকলিমা’স বিউটি পার্লার থেকে। ছবিগুলোর কৃতিত্ব পূর্ণ ফটোগ্রাফির।

পোস্টের ক্যাপশনে মিম লিখেছেন, ‘ব্লাশিং ইন পিঙ্ক, ব্লুম উইদিন’। অর্থাৎ তিনি গোলাপি রঙে যেন আরো প্রাণবন্ত হয়ে ফুটে উঠেছেন।

মিমের ওই পোস্টে ভক্তদের প্রশংসা চোখে পড়ার মতো। একজন লিখেছেন, ‘আমাদেরও একটা মিম রয়েছে, যা বলিউড-হলিউড-তামিল নায়িকাদের হার মানায়’; আরেকজনের মন্তব্য, ‘সৌন্দর্যের মাপকাঠি। কেউ যদি বলে, বাংলাদেশের সুন্দরীদের প্রতিনিধিত্ব করতে পারে কে? তিনি মিম।’ আবার আরেকজন লিখেছেন, ‘সেরার সেরা যদি সুন্দরী নায়িকা বর্তমানে বাংলাদেশে কেউ থাকে, সেটা হচ্ছেন মিম।’

উল্লেখ্য যে, মিমকে সর্বশেষ দেখা গেছে কাজী আসাদের ওয়েব ছবি ‘লাইফলাইন’-এ। এটি মুক্তি পেয়ছে চরকিতে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত