বদলি হিসেবে মাঠে নেমেই মেসির গোল, হয়ে গেল বিশ্বরেকর্ডও
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৯:৫৪ আপডেট : ২৮ জুন ২০২৬, ১০:৪২

জোড়া গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে জর্ডানের এক গোল শোধের পর মাঠে নামেন লিওনেল মেসি।
ম্যাচের ৫৯তম মিনিটে লাউতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টিনা অধিনায়ক। আরেক গোলদাতা জিওভানি লো সেলসোকে তুলে নিয়ে তার জায়গায় নামানো হয় থিয়াগো আলমাদাকে।
টানা দুই জয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ফলে জর্ডানের বিপক্ষে এই ম্যাচে কোচ লিওনেল স্কালোনি একাদশে ব্যাপক রদবদল করেন। মেসিসহ ৯টি পরিবর্তন নিয়ে শুরু থেকেই খেলছে দলটি।
প্রথমার্ধেই আর্জেন্টিনার দুই গোল করেন জিওভানি লো সেলসো ও লাউতারো মার্টিনেজ। ১৯ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন লো সেলসো, এরপর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো।
দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে জর্ডানের হয়ে গোল করেন মুসা আর তামারি। এতে কিছুটা চাপ তৈরি হলেও ম্যাচে ফের আধিপত্য নেয় আর্জেন্টিনা।
এরপর ফ্রি কিক থেকে গোল করেন লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার রেকর্ড স্পর্শ করেছেন।
বাংলাদেশ জার্নাল/এনএম










