সীমিত পরিসরে গণপরিবহন চলবে ১১ আগস্ট থেকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ১৪:৩৮

করোনা মহামারি নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি জানান, আগামী ১১ আগস্ট থেকে পর্যায়ক্রমে সীমিত পরিসরে যানবাহন ও রেল চলাচল করবে।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বাংলাদেশ জার্নাল- বিএইচ










