ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

সিলেটে হামের লক্ষণ নিয়ে আরেক শিশুর মুত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১৫:১৮

সিলেটে হামের লক্ষণ নিয়ে আরেক শিশুর মুত্যু
ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এ রোগে বা রোগের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়াল।

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

মৃত নয় মাস বয়সি লাবিবা সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা হুমায়ুন রশিদের মেয়ে।

এদিকে হাম নিয়ে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া একইসময়ে হামের সন্দেহভাজন আরও ৬২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৩৭৭ জনের শরীরে হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৫ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত