ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

নড়াইলে অফিসের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তার উপর হামলা, মামলা দায়ের

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১১:১৫

নড়াইলে অফিসের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তার উপর হামলা, মামলা দায়ের
ছবি: সংগৃহীত

নড়াইলে অফিসের মধ্যে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু রায়হান(৩৫) উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনা সদর থানায় রোববার রাতে মামলা দায়ের করা হয়েছে।

সদর উপজেলার যদুনাথপুর গ্রামের টিপু সুলতানের ছেলে জিসানুর রহমানের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, আসামী জিসানুর রহমান একজন সন্ত্রাসী, সরকারী কর্মচারীর কর্তব্য কাজে বাঁধাদানকারী, ভাংচুরকারী ও খুন জখমকারী প্রকৃতির লোক। নড়াইল সদর থানাধীন নড়াইল পৌরসভার অন্তর্গত আলাদাতপুর সাকিনস্থ নড়াইল সদর উপজেলা পরিষদ ৪র্থ তলা ভবনের ৩য় তলায় নড়াইল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় রয়েছে। ১নং আসামী মাঝে মধ্যেই উক্ত অফিসে গিয়ে অফিসের গোপনীয় বিভিন্ন তথ্য চায়, তাকে অফিসের গোপনীয় তথ্য প্রদান না করলে সে আমাকে সহ আমার অফিসের কর্মচারীদের প্রতি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়। সর্ব শেষ রোববার (২৮জুন) বিকাল অনুমান ৩টার দিকে উল্লেখিত ১নং আসামী সংগীয় অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে সাথে নিয়ে আমার অফিসের মধ্যে প্রবেশ করে আমাকে বলে নড়াইল জেলার সকল সুবিধাভোগী সদস্যদের প্রদর্শণী তালিকা দিতে। তখন আমি তাকে জানাই ইতি পূর্বে অনেক বার তাকে তথ্য প্রদান করা হয়েছে, পুনরায় কেন লাগবে।

মামলায় অভিযোগ করা হয়, এই কথা বলার সাথে সাথে সে উত্তেজিত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে যে, সে দিনে যতবার আসবে ততবার তাকে তথ্য দিতে হবে। একপর্যায় ১নং আসামী আমাকে এলোপাথাড়ী কিলঘুষি মেরে আমার - নাকে, মুখে, হাতে সহ শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে ও আমার টেবিলের উপরে রাখা সরকারী ডেক্সটপ কম্পিউটার, মনিটর, মূল্য অনুমান ৬৮ হাজার টাকা আছাড় মেরে ভেঙ্গে নষ্ট করে ফেলে।

আসামী জিসানুর রহমান টেবিলের উপরে রাখা গুরুত্বপূর্ণ ফাইল, কাগজপত্র ছড়িয়ে ছিটেয়ে ফ্লোরে ফেলে দিয়ে সরকারি কর্তব্য কাজে বাঁধা সৃষ্টি করে। ঐ সময় ১নং আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা আমাকে খুন জখমসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, মামলায় এক জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ৪-৫জনকে আসামী করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান আছে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত