ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা হলে আবগারি শুল্ক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১৭:২১  
আপডেট :
 ১১ জুন ২০২৬, ১৭:২৪

ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা হলে আবগারি শুল্ক

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা স্থিতি হলে আবগারি শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে স্থিতি ৩ লাখ টাকা হলেই আবগারি শুল্ক দিতে হয়।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দেওয়ার স্বার্থে অব্যাহতির সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করছি।

এ ছাড়া একটি ঋণ হিসাবের বিপরীতে শুধু একবারই আবগারি শুল্ক কর্তন করার বিধান প্রণয়নের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার ব্যয়ের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় ১৯ শতাংশ বেশি। বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত