ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

সৌম‍্যকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১১:০৬

সৌম‍্যকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। বৃহস্পতিবার (১১ জুন) জয় পেলেই ইতিহাস গড়বে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও টস ভাগ্য সহায় হলো না বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।

মিরপুরের হোম অব ক্রিকেটে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতল অস্ট্রেলিয়া। তবে এবার আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক জশ ইংলিস।

এই ম্যাচে দলে ফিরেছেন সৌম্য সরকার। ওয়ানডে ফরম্যাটে একের পর এক ব্যর্থতায় একাদশ থেকে ছিটকে পড়েছেন সাইফ হাসান। বাংলাদেশের একাদশে পরিবর্তন এই একটাই।

প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে অস্ট্রেলিয়াও একাদশে একটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন লিয়াম স্কট। তার জায়গা নিয়েছেন রাইলি মেরেডিথ।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ডিএল মেথডে বাংলাদেশ জয় পেয়েছিল ৮৬ রানের ব্যবধানে। ৪ বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন ব্যাট হাতে ৭০ বলে ৮৬ রানের ইনিংস খেলার পর বল হাতেও ৩৭ রানে ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হন। বল হাতে নাহিদ রানা ৪১ রানে ৪ উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিতে বড় অবদান রাখেন।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজির রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাট শর্ট, কুপার কনোলি, জশ ইংলিস (অধিনায়ক ও উইকেটকিপার), ম্যাট রেনশ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, জাভিয়ের বার্টলেট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও রাইলি মেরিডিথ।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত