“ভিশন এক্সামিন ক্যাম্প ২০২৬” সফলভাবে সম্পন্ন
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ২১:৫২

চক্ষু স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে চোখের বিভিন্ন সমস্যা শনাক্তকরণের লক্ষ্যে এলার্ট বাংলাদেশ ফাউন্ডেশন-এর সহযোগিতা ও সার্বিক তত্ত্বাবধানে এবং সফট বিডি লিমিটেড-এর আয়োজনে ১০ জুন ২০২৬ তারিখে “ভিশন এক্সামিন ক্যাম্প ২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার বাংলামোটরস্থ হাসান হোল্ডিং এ অনুষ্ঠিত এ ক্যাম্পে অংশগ্রহণকারীরা অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে চোখ পরীক্ষা ও পরামর্শ সেবা গ্রহণের সুযোগ পান। ক্যাম্পে বিপুল সংখ্যক সেবাগ্রহীতা অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে চোখের বিভিন্ন সমস্যা শনাক্তকরণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। এলার্ট বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মো: জসিম উদ্দিন, মিজানুর রহমান হিরন, জাকিয়া আক্তার, তানিম আহমেদ নূর, সোহানা ফেরদৌস, মোঃ শামসুর রাহমান রুশো, আনিসুল ইসলাম অপু এবং আনোয়ার হোসেন। এছাড়াও সফট বিডি লিমিটেডের পক্ষে ইমরান মাহমুদ, আতিউল ইসলাম খান শাওন, মোঃ মাসুদুর রহমান এবং তানভীর আহমেদ অনুষ্ঠানের তত্ত্বাবধান ও সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন।
এলার্ট বাংলাদেশ ফাউন্ডেশন সমাজের কল্যাণে সচেতনতামূলক ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।
বাংলাদেশ জার্নাল/জে










