ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

মেসির জাদুতে আর্জেন্টিনার বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১৫:৪৩  
আপডেট :
 ১০ জুন ২০২৬, ১৬:০৯

মেসির জাদুতে আর্জেন্টিনার বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি
ছবি: সংগৃহীত

ম্যাচের তখন ৬৯.০৪ মিনিট, বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। নেমেই তিনি অসাধারণ এক পাস বাড়ান লাওতারো মার্তিনেজের দিকে। মার্তিনেজ গোলকিপারের মাথার ওপর দিয়ে চিপ করার চেষ্টা করার আগমুহূর্তে তাকে ফাউল করেন আইসল্যান্ডের গোলরক্ষক এলিয়াস রাফিন ওলাফসন। এতে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি মেসি। বল জালে জড়ায় ৭১.০৩ মিনিটে। অর্থাৎ মাঠে নামার মাত্র ১১৯ সেকেন্ডের মধ্যেই গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এই মুহূর্তে পুরো স্টেডিয়াম উচ্ছ্বাসে ফেটে পড়ে।

মেসির এই গোলের আগে আর্জেন্টিনার হয়ে প্রথমার্ধে গোল করেন ভ্যালেন্তিন বারকো। ম্যাচের শেষ দিকে মেসির তৈরি করা আক্রমণ থেকে তৃতীয় গোলটি করেন থিয়াগো আলমাদা। সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনা আইসল্যান্ডের বিপক্ষে ৩–০ গোলের দাপুটে জয় তুলে নেয়।

এর আগে আরেক প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২–০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ফলে টানা দুই ম্যাচে জয় নিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল দলটি।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত