ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

রিটার্নে দেখানো সোনা বিক্রির মুনাফায় ১৫% কর

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ২১:০২

রিটার্নে দেখানো সোনা বিক্রির মুনাফায় ১৫% কর
ছবি: সংগৃহীত

ব্যক্তিশ্রেণির করদাতার আয়কর বিবরণীতে দেখানো সোনা বা সোনার অলঙ্কার বিক্রির মুনাফায় ১৫ শতাংশ কর বসাতে যাচ্ছে সরকার।

এই কর বসিয়ে আয়কর আইনে সংশোধনের প্রস্তাব করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে।

এক্ষেত্রে 'মূলধনি মুনাফা’ বা ক্যাপিটাল গেইন হিসেবে বিবেচনায় নিয়ে সোনার বর্তমান বাজারমূল্য আমলে নেওয়া হবে।

এই সোনা অর্জনের সময় যেটা দেখানো হবে, তখনকার বাজারমূল্য থেকে বর্তমান বাজারমূল্যের যে ব্যবধান, সেটা মুনাফা হিসেবে ধরা হবে। আর এই মুনাফার উপরেই বসবে ১৫ শতাংশ কর।

প্রথমবার রিটার্ন দাখিলের সময় অনেকে বিয়ে বা পৈত্রিক সূত্রে বাড়তি স্বর্ণ দেখান। পরে দেখা যায়, তারা নিজেদের অবৈধ আয়ের উৎস হিসেবে এই বাড়তি সোনা বিক্রির অর্থকে সামনে আনছেন।

এনবিআরের কর্মকর্তারা বিভিন্ন সময় বলে আসছেন, যে পরিমাণ সোনা ব্যক্তি করদাতাদের রিটার্নে দেখানো হয়, সেই পরিমাণ সোনা পুরো দেশেই নেই।

মূলত এসব সুযোগ এবং এর মাধ্যমে কর ফাঁকি বন্ধে ১৫ শতাংশ কর আরোপের কথা বলেছে সরকার।

কিন্তু যারা প্রকৃত সোনার পরিমাণ দেখান, তাদের উপর এই নিয়ম নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কেউ কেউ আবার রিটার্নে কয়েকশ ভরি সোনা দেখালেও সেগুলোর মূল্য বা অর্জনের সময় দেখান না। এই সম্পদ যেন করের আওতায় না আসে, মূলত সেটা এড়াতে এই কৌশল নেওয়া হয়।

নতুন বিধান অনুযায়ী, কেউ যদি মূল্য না দেখান, তাহলে সেই সোনার পুরোটাই মুনাফা হিসেবে বিবেচনায় নিয়ে ওপর ১৫ শতাংশ কর বসানো হবে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত