ঢাকা, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বৈরী আবহাওয়ায় চবি’র বুধবারের ক্লাস-পরীক্ষা বন্ধ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১২:২৭  
আপডেট :
 ০৮ জুলাই ২০২৬, ১২:৩১

বৈরী আবহাওয়ায় চবি’র বুধবারের ক্লাস-পরীক্ষা বন্ধ
ছবি: সংগৃহীত

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুধবারের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের প্রেক্ষাপটে বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আগের দিনের মত বুধবারও চট্টগ্রামে ভারি বর্ষণ অব্যাহত আছে। এর আগে মঙ্গলবার ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় বন্দর নগরীতে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অতি বর্ষণের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরে যাতায়াত করা বাসগুলোর চলাচলে সমস্যা হচ্ছে।

“গতকাল দুপুর আড়াইটার বাসটি রাত ১০টা পর্যন্ত বড় দিঘির পাড়ে আটকে ছিল। শিক্ষকরা সময়মত যাতায়াত করতে পারছেন না। আর শিক্ষকরা আসতে না পারলে তো ক্লাস এবং পরীক্ষা নেওয়া সম্ভব না, তাই শুধু আজকের দিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।”

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত