ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ইমরান-ঈশিকার নতুন গান ‘পারবোনা তোমাকে ছাড়তে’

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৬:১২

ইমরান-ঈশিকার নতুন গান ‘পারবোনা তোমাকে ছাড়তে’
কেয়া, ইমরান ও ঈশিকা । ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে নতুন দ্বৈত গান প্রকাশ করতে যাচ্ছেন হুমায়রা ঈশিকা। গানটির শিরোনাম ‘পারবোনা তোমাকে ছাড়তে’। এতে মডেল হিসেবে কাজ করছেন অভিনেত্রী কেয়া পায়েল।

গানটির কথা, সুর ও সঙ্গীত করেছেন ইমরান নিজেই। মিউজিক ভিডিও নির্মাণ করছেন সৈকত রেজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে প্রথম ধাপের শুটিং শেষে কক্সবাজারে দ্বিতীয় ধাপের শুটিং চলছে।

ইমরান ও কেয়া পায়েল একসঙ্গে এর আগে ‘এতো ভালোবাসি’, ‘আলো’, ‘পরাণ বন্ধুরে’, ‘কে তোমাকে এতো ভালোবাসতে পারে’, ‘মন ছুটে যায়’–এর মতো ভিডিওতে কাজ করেছেন।

ঈশিকা বলেন, ‘গানটি একক ছিল, পরে এটি দ্বৈত গানে রূপ নেয়। নতুন শিল্পী হিসেবে তিনি গানটিকে গুরুত্বপূর্ণ মাইলফলক মনে করছেন।’

গানটি শিগগিরই প্রকাশ পাবে ‘ইমরান মাহমুদুল’ ইউটিউব চ্যানেলে এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত