ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

বৈশাখী সাজে ধরা দিলেন বিদ্যা সিনহা মিম

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৫:৩৩

বৈশাখী সাজে ধরা দিলেন বিদ্যা সিনহা মিম

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় জয়ী হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়। বাংলা নববর্ষ উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে সম্প্রতি তিনি একগুচ্ছ ছবি শেয়ার করেছেন, যা ইতোমধ্যেই সবার নজর কেড়েছে।

ঐতিহ্যবাহী বৈশাখী সাজে শাড়ি পরা এসব ছবিতে তাকে দেখা গেছে দারুণ সাবলীল ও নান্দনিকভাবে। হালকা গোলাপি আভাযুক্ত শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজ, হাতে রঙিন চুড়ি এবং পাড়ের লাল ছোঁয়া তার সাজে এনেছে উৎসবের আমেজ। খোলা চুল, কপালের লাল টিপ ও সোনালি গয়নায় ফুটে উঠেছে বাঙালি নারীর চিরায়ত সৌন্দর্য।

মিম

ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ নববর্ষ নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’ ভক্তরাও কমেন্টে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তার রূপের প্রশংসায় ভাসিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত