ঢাকা, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

নজরুল বর্ষ উদযাপনে শিল্পকলার বিশেষ আয়োজনে শিল্পীদের সম্মিলন ১২ জুলাই

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১৬:০৫

নজরুল বর্ষ উদযাপনে শিল্পকলার বিশেষ আয়োজনে শিল্পীদের সম্মিলন ১২ জুলাই
ছবি: সংগৃহীত

জাতীয় জীবন ও বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অসামান্য অবদান তুলে ধরার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে উদযাপিত হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘নজরুল বর্ষ’ নানা আঙ্গিকে উদযাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। গৃহীত পরিকল্পনাসমূহকে আরও ফলপ্রসূ এবং প্রজন্ম থেকে প্রজন্মে প্রভাব সৃষ্টিকারী ও জনমুখী করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিভিন্ন শিল্পমাধ্যমের শিল্পীদের নিয়ে সম্মিলন ও মতবিনিময়ের আয়োজন করা হয়েছে।

আগামী ১২ জুলাই ২০২৬ (২৮ আষাঢ় ১৪৩৩), রোববার, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক মাননীয় উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান, এবং কাজী নজরুল ইসলামের দৌহিত্র জনাব খিলখিল কাজী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কানিজ মওলা। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জনাব মোহাম্মদ জাকির হোসেন।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত