শাহ সিমেন্ট নিবেদিত আতিফ আসলামের মিউজিক্যাল কনসার্ট
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১৫:৩১ আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৫:৩৪

দেশের শীর্ষস্থানীয় নির্মাণসামগ্রী ব্র্যান্ড শাহ সিমেন্ট টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ‘শাহ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আন্তর্জাতিক মানের সংগীত আয়োজনের মাধ্যমে তরুণদের জন্য বিনোদনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করাই এ উদ্যোগের লক্ষ্য।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে এই কনসার্ট। দর্শনার্থীদের জন্য ভেন্যুর প্রবেশদ্বার খুলে দেওয়া হবে দুপুর ১টায়। মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়। কনসার্টে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম তার বহুল জনপ্রিয় গান পরিবেশন করবেন।
শাহ সিমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, সংগীত মানুষের মধ্যে সংযোগ তৈরি করে এবং একসঙ্গে উদ্যাপনের সুযোগ সৃষ্টি করে। এ বিশ্বাস থেকেই প্রতিষ্ঠানটি এমন একটি আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে, যা তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের লাইভ সংগীতের অভিজ্ঞতা দেবে।
আয়োজকদের প্রত্যাশা, ‘শাহ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ দেশের সংগীতপ্রেমীদের জন্য একটি স্মরণীয় কনসার্টে পরিণত হবে।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










