ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

বিজয়ের পর এবার রাজনীতিতে আসার ইঙ্গিত ধানুশের

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৯:৫১

বিজয়ের পর এবার রাজনীতিতে আসার ইঙ্গিত ধানুশের
ছবি: সংগৃহীত

অভিনয় থেকে রাজনীতিতে পা রাখার নজির নতুন নয়। রুপালি পর্দার বহু তারকাই পরবর্তী সময়ে রাজনীতির মাঠে নেমে হয়েছেন জনপ্রতিনিধি, জায়গা করে নিয়েছেন সংসদেও। এবার সেই তালিকায় দক্ষিণী সুপারস্টার ধানুশের নাম যুক্ত হওয়ার গুঞ্জন জোরালো হয়েছে। তবে কি অভিনয়ের পর এবার রাজনীতির অঙ্গনেও দেখা যাবে এই তারকাকে?

সম্প্রতি এক রক্তদান শিবিরে ধানুশের দেওয়া আবেগঘন বক্তব্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লের তাঁর রাজনৈতিক আত্মপ্রকাশ নিয়ে কানাঘুষা শুরু হয়। ধানুশ বলেন, ‘এখানে কত শত শত মানুষ এক ছাদের নিচে জড়ো হয়েছেন! এই যে আপনাদের শক্তি ও ঐক্য-এর পেছনে একটা মহৎ উদ্দেশ্য থাকা দরকার। সিনেমার অডিও লঞ্চ কিংবা ভক্তদের নিয়ে আড্ডা দেওয়ার বাইরে গিয়ে আমাদের আরও বেশি জনকল্যাণমূলক কাজে যুক্ত হতে হবে।

ভক্তদের সামাজিক কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজের এলাকা ও প্রতিবেশীদের খোঁজ নিন, বিপদে তাদের পাশে দাঁড়ান। আপনাদের এই কাজের জন্য আমি যেন বুক ফুলিয়ে গর্ব করতে পারি।’

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত