ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

জার্মানির স্টেড শহরে গুলিতে পাঁচ জন নিহত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ২২:১৫

জার্মানির স্টেড শহরে গুলিতে পাঁচ জন নিহত

জার্মানির উত্তরাঞ্চলীয় স্টেড শহরে ‘ইয়োথ ওয়েলফেয়ার সেন্টার’- এ গুলির ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন এই ঘটনার মূল সন্দেহভাজন বলে পুলিশের একজন মুখপাত্র বিবিসি-কে জানিয়েছেন। তবে নিহতদের বয়স কত এবং হামলাকারীর উদ্দেশ্য কি তা জানানো হয়নি।

পুলিশ আরও জানিয়েছে, গুলির ঘটনায় হামবুর্গের পশ্চিমাঞ্চলে আরও বেশ কিছু মানুষ আহত হয়েছে। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তবে সাধারণ মানুষের জন্য আপাতত আর কোনও বিপদের আশঙ্কা নেই।

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, শহরটির একটি ইয়োথ ওয়েলফেয়ার কেন্দ্র নরহত্যার ঘটনা ঘটেছে এবং একাধিকজন এর শিকার হয়েছে।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত