ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

ব্যাংক হিসাব খুলতে ও কিছু দলিল সম্পাদনে টিআইএন লাগবে না

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৮:১০  
আপডেট :
 ২৯ জুন ২০২৬, ১৮:১৫

ব্যাংক হিসাব খুলতে ও কিছু দলিল সম্পাদনে টিআইএন লাগবে না

ব্যাংক হিসাব খুলতে ও কিছু দলিল সম্পাদনের ক্ষেত্রে টিআইএন জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দিতে যাচ্ছে সরকার। সোমবার (২৯ জুন) বাংলাদেশের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীকে টিআইএন জমা দেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার প্রস্তাব করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাজেটে প্রস্তাব করা হয়েছিল যে, স্টুডেন্টসহ কয়েকটি ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলার জন্য টিআইএন দাখিলের বাধ্যবাধকতা রাখা হয়েছিল। এছাড়া বন্টননামা দলিল রেজিস্ট্রেশন, সম্পত্তির দলিল মিউটেশনের ক্ষেত্রেও টিন দাখিলের বিধান করার প্রস্তাব করা হয়েছিল। এ নিয়ে জনমনে বিভিন্ন কনফিউশন দেখা দিয়েছে। আমি মাননীয় অর্থমন্ত্রীকে প্রস্তাব করবো যেন এই বিষয়টিও প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত