ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

চীনে জুতা কারখানায় আগুনে নিহত ২৮

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ২১:২১

চীনে জুতা কারখানায় আগুনে নিহত ২৮
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে জিনজিয়াং নগরীর একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

বার্তা সংস্থা সিনহুয়া’র প্রকাশিত অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা গেছে, একটি ভবন থেকে বিশাল অগ্নশিখা ও কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠছে। কিছু মানুষ ভবনের ছাদে আটকা পড়ে আছে।

এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছিলেন, এই অগ্নিকাণ্ডে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি ঘটনাস্থলে ৫০০ উদ্ধারকর্মী কাজ করতে ছুটে গেছে জানিয়েছে।

ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং নগরীকে প্রায়ই চীনের ‘জুতার রাজধানী’ বলা হয়। কারণ, এটি চীনের জুতা উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত