একা থেকে দোকা হওয়ার ৫ টিপস

‘ছ্যাকা ইজ বেটার দ্যান একা’। বছর কয়েক আগে এই ছড়ার বইটি ঝড় তুলেছিল একেুশে বইমেলায়। আসলেই নতুন বছরে একা থাকায় কোনো মানে হয় না। উপকার তো নেই-ই বরং শরীর মন দুটোরই ক্ষতি। আমি জানি, আপনারা অনেকেই মনে মনে সঙ্গী খুঁজছেন কিংবা বিশেষ কাউকে মনে ধরেছে, কিন্তু সাহস করে কথাটা বলতে পারছেন না। ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি হয়। কেননা তারা তো আবার প্রত্যাখ্যাত হতে চান না, ইগোতে লাগে। তাই এমনভাবে চলুন যাতে, প্রপোজ করা মাত্রই লুফে নেন পছন্দের মেয়েটি। কিংবা কখনও দূরে সরে না যায় প্রিয় মানুষটি। এজন্য অবশ্য নিজের প্রতি একটু যত্নবান হতে হবে। নারে ভাই, খুব বেশি কষ্ট আপনাকে করতে হবে না। কেবল নিয়ম মেনে একটু পরিস্কার পরিচ্ছন্ন থাকা, এই আর কি! কেননা নোংরামি মেয়েরা একটু সহ্য করতে পারে না। নতুন বছরে একা থেকে দোকা হতে মেনে চলুন নিচের আট টিপস।
পরিচ্ছন্ন থাকুক: শীতকাল। তার উপর নতুন বছর। তাই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নিয়মিত স্নান করুন, দাঁতের দিকে নজর দিন। গায়ে যেন দুর্গন্ধ না থাকে। পরিষ্কার-পরিচ্ছন্ন পুরুষদের প্রতি নারীরা বেশি আকৃষ্ট হন।
কান ও নাকের রোমঃ কান ও নাকের চুল বেরোলে তা শেভ করুন নিয়মিত। নাহলে বিষয়টি দৃষ্টিকটু।
ছোট ও পরিষ্কার নখঃ শরীরের অন্যান্য অঙ্গের মতো হাত ও পায়ের আঙুল এবং নখ পরিষ্কার রাখুন। নোংরা নখ অনেক সময় রোগ জীবাণু বহন করে।
দাড়ির যত্নঃ দাড়ি রাখবেন না কি ক্লিন শেভড থাকবেন— তা নিজেই ঠিক করুন। তবে দাড়ি নোংরা অবস্থায় মোটেও রাখা উচিত নয়। দাড়ির নিয়মিত পরিচর্যা করুন। এতে দেখতেও ভাল লাগবে।
শুষ্কতাঃ শীতকালে রুক্ষতা থেকে দূরে থাকতে মশ্চরাইজার লাগান। খসখসে ত্বক কিন্তু মেয়েরা একদমই পছন্দ করে না।
এমএ/










